সাবেক প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।
হলিউড লাইফের খবরে বলা হয়েছে, সম্পর্ক বিচ্ছেদের পর সম্প্রতি এ জুটিকে আবারও একসঙ্গে দেখা গিয়েছে। লস অ্যাঞ্জেলসের একটি কফি শপে তাদেরকে বেশ প্রাণবন্তভাবে পাওয়া গেছে।
তথ্য মতে, গত মাসে বন্ধু সোকোর সঙ্গে বিচ্ছেদ ঘটে ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেনের। এরপর থেকেই ‘টোয়াইলাইট’-এর সহ-অভিনেতা প্যাটিনসের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। দুজনে একসঙ্গে সময় কাটানো শুরু করেন।
হলিউড সে সূত্রের দাবি, রবার্টে সঙ্গে সম্পর্কের যে গভীরতা তিনি পেয়েছেন, তা আর কোথাও পাননি। ফলে মে মাসে একটি অনুষ্ঠানে রবার্টকে দেখার পর সোকোর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন ক্রিস্টেন।
সূত্র: এনডিটিভি।
/এএ/এম/



