২য় স্থানে ‘হাউজফুল থ্রি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুন ২০১৬, ১৩:১১আপডেট : ০৭ জুন ২০১৬, ১৩:১৬

‘হাউজফুল থ্রি’‘হাউজফুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র ‘হাউজফুল থ্রি’ মুক্তির প্রথম দুই দিনেই সাড়ে ৩১ কোটি রুপি আয় করেছে।
৩ জুন, শুক্রবার মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত এ ছবিটি। মুক্তির প্রথম দিনেই এটি আয় করে ১৫.২১ কোটি রুপি। ২য় দিনেও ছবিটির আয় ছিল ঊর্ধ্বমুখী। শনিবার আয় করে ১৬.৩০ কোটি রুপি। ফলে প্রথম দুই দিনেই ছবিটির আয় দাঁড়ায় ৩১.৫১ কোটি।
‘হাউজফুল থ্রি’তে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, রিতেশ দেশমুখ, লিসা হেইডন, নার্গিস ফাকরি ও অভিষেক বচ্চন।
ভারতের ৩ হাজার ৭০০ ও বিদেশে ৬৭০টি প্রেক্ষাগৃহে ছবিটি এখন প্রদর্শিত হচ্ছে।
বলিউডের চলতি বছরের ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করেছে শাহরুখ খানে ‘ফ্যান’। এটি আয় করে ১৯.২০ কোটি রুপি। এই তালিকার দ্বিতীয় স্থানে চলে এসেছে ‘হাউজফুল থ্রি’। তালিকার তৃতীয় স্থানেও রয়েছে অক্ষয়ের আরেকটি ছবি ‘এয়ারলিফট’। ছবিটি মুক্তির প্রথম দিন আয় হরে ১২.৩৫ কোটি রুপি। চতুর্থ স্থানে রয়েছে টাইগার শ্রফ-শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি’, যা আয় করে ১১.৯৪ কোটি রুপি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে ‘হাউজফুল থ্রি’র আয়ের তথ্য তুলে ধরেছেন। তিনি জানান,মুক্তির প্রথম দিন বিদেশে বেশ ভালো আয় করেছে ছবিটি। তিনি জানান, এ সপ্তাহে মাত্র একটি ছবি মুক্তি পাওয়ায় পুরো সপ্তাহ জুড়েই ব্যবসা করবে ছবিটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প