নোবেল-অপির বিশেষ নাচ

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ১৮:৫৬আপডেট : ১০ জুন ২০১৬, ১৩:০৬

নাচের দৃশ্যে নোবেল-অপি। ঈদ উপলক্ষে নির্মিত হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। আর এবারের ইত্যাদিতে থাকছে শুধু সংগীতের সঙ্গে একটি বিশেষ নাচ। যাতে জুটি হয়ে অংশ নিয়েছেন নোবেল ও অপি করিম।

এতে আরও পাওয়া যাবে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে। তাদের সঙ্গে রয়েছেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনায় ওয়াসেক।

ক্লাসিক্যাল ও আধুনিক ধাঁচের এই নাচের সংগীতটি করেছেন আজিজুর রহমান টিংকু। সঙ্গে হামিং দিয়েছেন বেশ কয়েকজন তরুণ গায়ক-গায়িকা।

ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ ও নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত, এটি তার চেয়ে ব্যতিক্রম। নাচটিতে অংশগ্রহণকারী শিল্পীদের ব্যবহৃত পোশাকেও রয়েছে ভিন্নতা। দর্শকরা অন্য রকম আনন্দ পাবেন।

ইত্যাদি’র গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় হানিফ সংকেত। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাতে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প