আনুশেহ’র নতুন দুই গান

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০১৬, ১১:০৭আপডেট : ১০ জুন ২০১৬, ১৮:০৬

আনুশেহ। ছবি: সাজ্জাদ। লম্বা বিরতি শেষে সংগীতশিল্পী  আনুশেহ আনাদিলের নতুন দুটি গান শোনা যাচ্ছে অনলাইনে। সাউন্ডক্লাউড ও ইউটিউব-এ গান দুটি প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে একটি ‌'আমরা বলি সর্বজন' ও অপরটি 'বলিউড হলিউড' শিরোনামে।
আনুশেহ নিজে এগুলো শেয়ার করেছেন তার টুইটারে। গান দুটিই সাম্প্রতিক ইস্যু নিয়ে তৈরি করা।
'সুন্দরব্ন'কে নিয়ে ‘আমরা বলি সর্বজন’ গানটি লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ। পাশাপাশি তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব।
এর সংগীতে কাজ করেছেন সেথ পান্ডুরাঙা ব্লুমবার্গ (গিটার), নজরুল ইসলাম (ঢোল), মৈনাক বাম্পি নাগ চৌধুরী (বেজ)।
সুর করেছেন আনুশেহ নিজে।
এদিকে ‘বলিউড হলিউড’ গানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বনেতাদের হঠকারিতার নিন্দা জানানো হয়েছে। এতে আনুশেহ’র সহ-কণ্ঠ দিয়েছেন পালকি ও তৌফিস সুফি। র‌্যাপ করেছেন ভারতীয় নির্মাতা কিউ। সংগীতায়োজনে কাজ করেছেন পান্ডু (গিটার), নজরুল ইসলাম (ঢোল), বাম্পি (বেজ), রাতুল সরকার (কাহন), জেসি শারনাউ (ড্রামস), বোধিসত্ত্বা ঘোষ (গিটার)।
সুন্দরবন নিয়ে আনুশেহ’র গান:

‘বলিউড হলিউড’ শিরোনামের গানটি:

/এম/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প