ইউটিউবে সালমার এক ঝলক

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০১৬, ১৬:১৪আপডেট : ১০ জুন ২০১৬, ১৬:৫১

ভিডিওতে সালমার ঝলক। ইউটিউবে দেখা মিলেছে সালমার নতুন গানের এক ঝলক। শেষ রাতে প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন গান 'পরানের বন্ধু' ভিডিওর চুম্বক অংশ। চুম্বক অংশে নতুন এক সালমাকে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক জিয়াউদ্দিন আলম। এতে গ্ল্যামারাস মডেল হিসেবে পাওয়া যাবে এই লোকজ গানের শিল্পী।

‘বানিয়া বন্ধু’খ্যাত এই শিল্পী কণ্ঠের জাদুতে অনেক আগেই বাজিমাত করেছেন। এবার তিনি সবার নজর কাড়বেন ভিডিওতেও। এমনটাই প্রত্যাশা সালমার। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। ব্যয়বহুল মিউজিক ভিডিওটির পুরোটা অন্তর্জালে ও টিভি চ্যানেলে মুক্তি পাচ্ছে ১৫ রমজানে।

‘পরানের বন্ধু’ গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রামিম রাজের কস্টিউম আর হাবিবের কোরিওগ্রাফি এবং হৃদয় সরকারের চিত্রগ্রহণে ভিডিওটি তৈরি করেছেন জিয়াউদ্দিন আলম।

সালমা বলেন, ‘এখন তো শুধু ভালো গাইলেই হয় না, চাই ভালো মানের মিউজিক ভিডিও। সেই কারণে ভিডিওটি করা। টিজার দেখে সবাই প্রশংসা করছেন। আশা করছি পুরো মিউজিক ভিডিওটি আরও ভালো লাগবে।’

সালমার ঝলক দেখুন:

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প