মা হওয়ার বিষয়ে যা বললেন কারিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুন ২০১৬, ০০:০৩আপডেট : ১১ জুন ২০১৬, ০০:০৩

কারিনা কাপুর বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান গর্ভধারণের গুজব উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি কারিনার কয়েকটি ছবি প্রকাশিত হয়। এতে কারিনার গর্ভধারণের গুজব ছড়িয়ে পড়ে।

সন্তান নেওয়ার খবর সম্পর্কে জানতে চাইলে কারিনা কাপুর বলেন, ’ঈশ্বরের ইচ্ছা মঙ্গলময়। আমি একজন নারী। কিন্তু এই মুহূর্তে এ বিষয়ে কিছুই বলার নাই। আমাদের কোনও পরিকল্পনা নেই।’
মা হওয়ার খবরটি মিথ্যা কিনা জানতে চাইলে কি অ্যান্ড কা তারকা বলেন, ‘আপনাদের এসব কথা শুনে আমি নিজেই বেশ উদ্দীপ্ত।’
এদিকে কারিনাকে কিছুদিনের মধ্যে আলোচিত ছবি ‘উড়তা পাঞ্জাব’ চলচ্চিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন শহিদ কাপুর, আলিয়া ভাট, দিলজিৎ দোশাঞ্জ। সেন্সর বোর্ড ছবিটির বিষয়বস্তু ও ভাষার জন্য ৮৯ শতাংশ বাদ দিতে বলেছে।
অভিষেক চুবে পরিচালিত ছবিটি ১৭ জুন মুক্তি পাবে।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

/এএ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প