বলিউডের আইটেম গানের জন্য খ্যাত শিল্পী রাখি সাওয়ান্ত আগামী ২৩ জুন ঢাকায় আসছেন। উদ্দেশ্য, বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করা।
হ্যাঁ, ঢাকাই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ শিল্পী।
ছবির নাম ‘আমি তোমার হতে চাই’। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। তিনিই রাখির চুক্তিবদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, বাপ্পি, দীপালি ও জন।
পরিচালক মামুন জানান, রাখি ছবির একটি আইটেম গানে থাকছেন। গানটির শিরোনাম ‘ডিজিটাল প্রেম’। এতে কণ্ঠ দেবেন মমতাজ। গানের কথা ও সুর করেছেন শফিক তুহিন।
জানা গেছে, আগামী ২৪ ও ২৫ জুন ঢাকাসহ বিভিন্ন জায়গায় এ গানের দৃশ্যধারণ করা হবে। ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজি লিমিটেড।
/এম/



