নোবেল কেন ফিরিয়ে দিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০১৬, ১৫:০১আপডেট : ১২ জুন ২০১৬, ১৯:১৭

‘স্টার নাট’-এ নোবেল। মডেলিং-এর বরপুত্র নোবেল। প্রায় তিন দশকের ক্যারিয়ার। এখনও তিনি সমান উজ্জ্বল ছোট পর্দায়। বড় পর্দার জন্য অনেক বড়-বড় প্রস্তাব পেয়েছিলেন। পাচ্ছেন এখনও।
১৯৯২ সালের দিকে তেমনই এক প্রস্তাব পেয়েছিলেন। চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান নোবেলকে চেয়েছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির নায়ক হিসেবে। নোবেল এই প্রস্তাব ফিরিয়ে দিলেন। পরে সেই চরিত্রের জন্য চুক্তিবদ্ধ করা হয় সালমান শাহকে। যে ছবিটি মুক্তির পরের অংশটুকু এখনও ইতিহাস। অথচ সেই ইতিহাসের অংশীদার হলেন না নোবেল!
এ নিয়ে কি নোবেলেরও কোনও আফসোস হয়? কিংবা তখন এই প্রস্তাব ফিরিয়ে দিলেন কী কারণে? প্রায় আড়াই দশক পর এমন প্রশ্নের জবাব দিলেন নোবেল। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ঈদের রাতের বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হয়ে আসছেন তিনি। সেখানেই শোনা যাবে এই প্রশ্নের জবাব।
প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে মডেলিংয়ে রাজত্ব করছেন নোবেল। বাকপটু নোবেলের রসবোধ দেখার সুযোগ হবে এ অনুষ্ঠানে। এতে নোবেল ছাড়াও তার পরিবার এবং সহকর্মীরা অনেকেই অংশ নিচ্ছেন। বলবেন নোবেলকে নিয়ে তাদের মনের কথা।
‘স্টার নাইট’-এ নোবেল গানও গেয়েও শোনাবেন। জানাবেন গান নিয়ে তার পরিকল্পনার কথা। সদ্য শুটিং হওয়া মারিয়া নূরের উপস্থাপনায় ‘স্টার নাইট’ গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান, প্রযোজনায় অজয় পোদ্দার। ঈদের দিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এটি প্রচার হবে।
অনুষ্ঠানে নোবেল ও মারিয়া নূর। /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প