‘যাত্রা অচিনপুর’ অ্যালবাম দিয়েই মূলত রুবেলের পরিচিতি। দেশসেরা বেশ কয়েকজন সংগীত পরিচালকের সম্মিলন ছিল সে অ্যালবামে।
এতে 'হয় না সাহস' নামের গানটির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার। ইশতিয়াক আহমেদের লেখা সে গানটি বেশ প্রশংসা পায়। এবার প্রকাশ হলো এর ভিডিও।
সিবির আহম্মেদের পরিচালনায় ভিডিওটিতে মডেল হয়েছেন আফিয়া ও পিয়াস।
রুবেল বলেন, 'নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের নিয়ে কাজটি করেছি। তাদের সমসাময়িক একটি বিষয়টি ভিডিওর উপজীব্য। এতে একটি দুর্ঘটনা দেখানো হয়। আর ফেসবুকে এটা নিয়ে বেশ সাড়া পেয়েছি। '
‘হয় না সাহস’ গানটি ২০১৫ সালে লেজার ভিশনের ব্যানারে ‘যাত্রা অচিনপুর’ নামের অডিও অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
গানটি দেখতে ক্লিক করুন:
/এম/



