গৌরির সঙ্গে কেনাকাটায় রণবীর!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুন ২০১৬, ০০:০০আপডেট : ১৫ জুন ২০১৬, ১৩:০৭

রণবীর কাপুর ও গৌরি কয়েক সপ্তাহ আগে পালি হিলে ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আর রণবীরের নতুন বাসাটি সাজানোর দায়িত্ব নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান!
আর এ কারণেই নাকি বাসার সরঞ্জাম কিনতে দু’জনে পাড়ি জমিয়েছেন লন্ডনে!
ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর পরিবারের সঙ্গেই ছিলেন রণবীর। কিন্তু সম্প্রতি মনে হয়েছে, এখন আবার নিজের মতো থাকা উচিত। এ ভাবনা থেকেই বান্দ্রার পালি হিলে ভাস্তু ভবনের সাত তলায় একটি সুন্দর ফ্লাট কিনেছেন। নতুন বাসাটি সাজানো-গোছানোর কাজও শুরু করে দিয়েছেন। সাজানোর পুরো দায়িত্ব পেয়েছেন গৌরি খান।
পেশায় ইন্টেরিওর ডিজাইনার গৌরি খান ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার বাসা সাজিয়েছেন। আর এবার রণবীরের বাসাটিও তিনি সাজাচ্ছেন। এ কাজেই রণবীরকে নিয়ে লন্ডনে গিয়ে শপিং করছেন তারা।
কিছুদিন আগেই করণ জোহরের জন্মদিনকে উপলক্ষ করে একসঙ্গে লন্ডন যান রণবীর ও গৌরি। পার্টি শেষে বেরিয়ে পড়েন শপিংয়ে। নতুন বাসার জন্য দুজন মিলে বেশ কিছু জিনিস কিনেছেন তারা।
আগামী সেপ্টেম্বরে নতুন বাসায় উঠবেন রণবীর।
সূত্র: বলিউড লাইফ।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প