তিন অভিনয়শিল্পীর গান

বিনোদন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৩:৫১আপডেট : ১৬ জুন ২০১৬, ১৪:০১

অনুষ্ঠানে গাইছেন তারা তিন জন। ফজলুর রহমান বাবু, মেহের আফরোজ শাওন ও শামীম জামান। তিনজনই অভিনয় অঙ্গনে বেশ পুরনো এবং জনপ্রিয়। এর মধ্যে শাওন পরিচালনায়ও সমান ব্যস্ত।
তবে এসবের ফাঁকেও তিন শিল্পীর সুনাম রয়েছে গানে। প্রায়শই নাটক-সিনেমায় গান করেন তারা। যদিও সেটা একেবারেই কালেভদ্রে।
সেই সূত্রে আসছে ঈদের জন্য নির্মিত একটি বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে গাইলেন তারা তিনজন। বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত বিশেষ এই অনুষ্ঠানে সিনেমার জনপ্রিয় বেশকিছু গান করেন তারা। সঙ্গে সিনেমা দেখার মজার মজার সব অভিজ্ঞতাও শেয়ার করেছেন উপস্থাপক ফেরদৌস বাপ্পীর সঙ্গে।
অনুষ্ঠানটির ধারণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অসীম সাহার প্রযোজনায় এটির নাম ‘সিনেমার স্মৃতি রূপালী গান’। প্রচার হবে বৈশাখীর ঈদ অনুষ্ঠানমালায়।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান