বৃষ্টিকে নিয়ে বদলে যাওয়া ইমরান

বিনোদন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৬:০২আপডেট : ১৬ জুন ২০১৬, ১৯:৩৯

ভিন্ন গেটআপের ইমরানের সঙ্গে মডেল বৃষ্টি। আসছে ঈদে একেবারে নতুন সাজে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। বলছেন, নিজেকে নাকি আমূল বদলে ফেলেছেন কাজটির জন্য। নাটক কিংবা বিজ্ঞাপনে নয়, নতুন একটি মিউজিক ভিডিওতে ভিন্নধর্মী ইমরানকে খুঁজে পাওয়া যাবে।
গানের নাম ‘বাহুডোরে’। কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন খোদ ইমরান। এটি গেলো বৈশাখে প্রকাশিত ‘বাহুডোরে’ অ্যালবামের শিরোনাম গান। সেই ধারবাহিকতায় এবারের ঈদে গানটির ব্যায়বহুল মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে। নির্মাণ করছেন চন্দন রয় চৌধুরী। এতে ইমরানের নায়িকা হিসেবে দেখা যাবে মডেল বৃষ্টি ইসলামকে।
গেল ১৩-১৪ জুন গানটির পুরো শুটিং হয়েছে মানিকগঞ্জের জমিদার বাড়িতে।
ইমরান বলেন, ‘‘গেল বৈশাখ থেকে ‘বাহুডোরে’ গানটির জন্য অনেক সাড়া পেয়েছি। এবার ভিডিও নির্মাণ হলো। সত্যি বলতে এ ভিডিওটির জন্য অনেক পরিবর্তন আনতে হয়েছে আমার গেটআপে। ওজন কমিয়েছি, হেয়ার স্টাইল পরিবর্তন করেছি। সাজ-পোশাকে নতুনত্ব এনেছি। সব মিলিয়ে বদলে যাওয়া ইমরানকে আবিষ্কার করা যাবে ভিডিওটিতে।’’
গানটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার টেবিলে আছে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প