আসছেন পাপন, সঙ্গে ‘মন দরিয়া’

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০১৬, ১৪:১৪আপডেট : ১৭ জুন ২০১৬, ১৮:৩৭

রেকর্ডিংয়ে পাপন-অদিত। ‘দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি’। এমটিভি-কোক স্টুডিওতে গাওয়া এই একটি গান দিয়ে আসাম কণ্ঠ পাপনের বাংলা জয়। হিন্দি গানেও তার প্রভাব বাড়ছে ক্রমশ।
এরমধ্যে একবারই এসেছেন বাংলাদেশে, গেল বেঙ্গল মিউজিক ফেস্ট-এ। মঞ্চে উঠে গেয়েছেন প্রাণভরে, ফাঁকে ফাঁকে বলেছেন বাংলা গান ও বাংলাদেশ নিয়ে; গলা ছেড়ে।
সেই সূত্রে এই ঈদে আবারও আসছেন দরাজ কণ্ঠের পাপন। সঙ্গে নতুন গান। যে গানের কারিগর বাংলাদেশেরই দুই মেধাবী- গীতিকবি আসিফ ইকবাল এবং সংগীতকার অদিত।
‘মন দরিয়া’ শিরোনামের গানটি ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে ঈদে ঈগল মিউজিকের ব্যানারে জিপি মিউজিক অ্যাপস-এ। জানালেন কর্তারা। পাপনের সঙ্গে ওই বিশেষ অ্যালবামে আরও থাকছেন তাহসান, শুভমিতা ও দোলা।
নতুন এই গান সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন পাপন। সেখানে তিনি বলেন- ‘বাংলাদেশের প্রতি অনেক ভালোবাসা, যেখানে আমি ফিরে আসতে ভালোবাসি। এখানকার সংগীত এবং মানুষ দুটোই আমার ভালোলাগার। বাংলাদেশের জন্য, এমনকি বাংলাদেশের কোনও সুরকারের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ধন্যবাদ অদিতের মতো একজন মেধাবী সংগীত পরিচালককে- যিনি আমাকে এমন একটা দারুণ গানে সুযোগ দিয়েছেন। তার সঙ্গে যৌথ প্রযোজনায় আরও কিছু গানের কথাও চলছে। আশা করি এটা আমাদের পথচলার শুরু মাত্র। গানটি অসাধারণ হয়েছে।’
এদিকে অদিত বলেন, ‘পাপন খুব সুন্দর গেয়েছেন। আমরা আরও কাজ করবো একসঙ্গে।’
# পাপনের ভিডিও বার্তাটি দেখতে ক্লিক করুন এখানে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প