ক্যাটরিনা মুগ্ধ শহিদ-আলিয়াতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ জুন ২০১৬, ১৬:১৩আপডেট : ১৮ জুন ২০১৬, ১৬:১৯

শহিদ আলিয়া‘উড়তা পাঞ্জাব’ দেখে ক্যাটরিনা কাইফ মুগ্ধতা প্রকাশ করেছেন শহিদ-আলিয়াকে নিয়ে। ক্যাট মনে করেন, ছবিটি খুব সুন্দর কিন্তু মুক্তির আগে অনলাইনে ফাঁস হয়ে যাওয়াটা খুবই দুঃখজনক।
ক্যাটরিনা বৃহস্পতিবার রাতে ‘উড়তা পাঞ্জাব’-এর বিশেষ প্রদর্শনী দেখেন। ছবিটি দেখে শহিদ কাপুর ও আলিয়া ভাটের অভিনয় দেখে মুগ্ধ তিনি। বলেন, ‘আমি মনে করি এটা খুবই ভালো একটা ছবি। এতে অবিশ্বাস্য অভিনয় করেছেন শহিদ ও আলিয়া।’
ক্যাট আরও বলেন, ‘ছবির কাহিনি বিন্যাস ও নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছেন পরিচালক।
বলিউড তারকা আমির খান, করন জোহর ও ‘উড়তা পাঞ্জাব’-এর প্রযোজক অনুরাগ কাশ্যপ দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ছবিটি প্রেক্ষাগৃহে দেখার জন্য। এদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ক্যাটরিনাও।
বলেন, ‘অনলাইনে ছবিটি ফাঁস হওয়া দুঃখজনক। ছবিটি নির্মাণে অনেক কষ্ট করতে হয়েছে। প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখলে নিশ্চিত সবাই এটার প্রশংসা করবেন। অন্তর্জালে ছবিটি না দেখার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।’
এতে শহিদ কাপুর ও আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, দিলজিৎ দোশাঞ্জ প্রমুখ। অভিষেক চুবে পরিচালিত ছবিটি ১৭ জুন মুক্তি পেয়েছে। 
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প