জাহিদ যখন ‘ঘাড়ত্যাড়া মজনু’

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১২:৫০আপডেট : ২০ জুন ২০১৬, ১৬:২৬

জাহিদ যখন ‘ঘাড়ত্যাড়া মজনু’ মজার সব চরিত্রে অভিনয়ে জুড়ি নেই অভিনেতা জাহিদ হাসানের। এবারও তিনি আসছেন তেমনই একটি কাজ নিয়ে। অভিনয় করেছেন ‘ঘাড়ত্যাড়া মজনু’ নামের মজার একটি ধারাবাহিক নাটকে
মাছরাঙা টেলিভিশনের এবারের ঈদ আয়োজনে থাকছে ছয় পর্বের ধারাবাহিকটি।
লিটু সাখাওয়াতের রচনায় এটি পরিচালনা করেছেন রুমান রুনি। এতে নাম ভূমিকায় অাছেন জাহিদ। আরও অভিনয় করেছেন তানজিন তিশা, মিলন ভট্টসহ আরও অনেকে।
গল্পে দেখা যাবে, মজনুর প্রধান সমস্যা হলো সে প্রচণ্ড রাগী। কথায় কথায় রেগে যায়। মা-বাবা, ভাই-বোন, প্রতিবেশী- সবাই তার এই রগচটা স্বভাবের জন্য ভয় পায়। এই কারণে সবাই তাকে ঘাড়ত্যাড়া মজনু নামে ডাকে। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে যে, সত্যিই মজনুর ঘাড়টা বাঁকা হয়ে গেছে। পীর-ফকির দেখিয়েও প্রতিকার পায় না সে। লজ্জায় বাড়ি থেকে সে বাইরে বের হতে পারে না। ঘটতে থাকে না ঘটনা।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প