ঢাকার ইফতারে কলকাতার শ্রাবন্তী

বিনোদন রিপোর্ট
২১ জুন ২০১৬, ১৮:৫২আপডেট : ২২ জুন ২০১৬, ১৩:৩৪

শ্রাবন্তী। ছবি: সাজ্জাদ হোসেন। দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী শ্রাবন্তী। আসার উদ্দেশ্য বেশ চমকপ্রদ। ঢাকার একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন সম্প্রতি শাকিবের সঙ্গে জুটিবদ্ধ হওয়া এ নায়িকা।
আর এটাও তাদের নতুন ছবি ‌'শিকারী'র জন্য। মূলত ছবির প্রচারণায় তিনি মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। পরের দিন অর্থাৎ কাল বুধবার একটি ইফতারের আয়োজন করছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যম।
সেখানেই ইফতার অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়ে অংশ নেবেন এই টলিউড নায়িকা।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।

এছাড়া ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র প্রচারণাতেও অংশ নেবেন এই নায়িকা।

২৩ জুন সকালের ফ্ল্যাইটে কলকাতা ফিরে যাবেন শ্রাবন্তী চ্যাটার্জি।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প