শাবনূরের পর পিয়া বিপাশা

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১৪:৩১আপডেট : ২৩ জুন ২০১৬, ১৮:০৭

পিয়া বিপাশা। ছবি: সাজ্জাদ হোসেন নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। আগেই জানা গিয়েছিল এতে নায়িকা হিসেবে থাকবেন একসময়ের জনপ্রিয় শিল্পী শাবনূর। এবার এতে যুক্ত হলেন এ প্রজন্মের পিয়া বিপাশা।
আর ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস, পিয়ার সঙ্গে থাকবেন সায়মন সাদিক।

শাবনূর-ফেরদৌস আগেই চুক্তিবদ্ধ হলেও সাইমন-পিয়া গতকাল (বুধবার) চুক্তি স্বাক্ষর করেন।
পরিচালক মানিক বলেন, ‘অনেক দিন ধরেই ছবিটি নিয়ে চিন্তা-ভাবনা করছিলাম। এটা আমার একটা স্বপ্নের ছবি। ছবির সব শিল্পী এখনও চূড়ান্ত হয়নি। দুয়েকদিনের মধ্যেই সব চূড়ান্ত করে ফেলব। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে আছে।’
স্বপ্নচোঁড়া ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শাহ-আলম। এর চিত্রনাট্য করেছেন সুদীপ্ত সাইদ খান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করবেন জেকে মজলিশ ও ভারতের প্রিতম ব্যানার্জি।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প