এসেছে নিলয় খানের ‘ঈর্ষা’

বিনোদন রিপোর্ট
২৪ জুন ২০১৬, ১০:৪৮আপডেট : ২৪ জুন ২০১৬, ১৮:৩৪

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী-অতিখিরা।প্রকাশ হলো তরুণ কণ্ঠশিল্পী নিলয় খানের প্রথম একক অ্যালবাম `ঈর্ষা`। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর একটি হোটেলে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটি বাজারে এসেছে সিএমভি’র ব্যানারে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট-গবেষক মীর আব্দুল আলিম, শহিদুল্লাহ ফরায়েজী, মো. সোয়েব, সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলীসহ আরও অনেকে। অ্যালবামের গানগুলো সাজানো হয়েছে রোমান্টিক ধাঁচে। গান রয়েছে মোট ৮টি। এরমধ্যে দ্বৈত গান ৪টি ও একক রয়েছে ৪টি।

নিলয় খান বলেন, ‘দীর্ঘদিনের অনেক পরিশ্রমের ফল এই অ্যালবামটি। যত্ন নিয়ে গানগুলো সাজিয়েছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’
নিলয় খান ছাড়াও অ্যালবামে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মালিশা, প্রিয়ন্তি, শুক্লা ও নিলাম সেন। গানগুলোর কথা লিখেছেন নিলয় খান, রেজাউর রহমান রিজভী, রাকিব হাসান রাহুল, তাঞ্জিব সৌরভ ও পাপ্পু। সংগীত পরিচালনা করছেন অঙ্কুর মাহমুদ, পিরান খান, আহসান হাবিব ছবি ও সাহেদ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প