আবার একসঙ্গে জাহিদ-রিচি

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০১৬, ১৬:২৬আপডেট : ২৫ জুন ২০১৬, ১৬:২৮

নাটকের দৃশ্যে জাহিদ ও রিচি।প্রায় ৮ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা জাহিদ হাসান ও রিচি সোলায়মান।
সুমন আনোয়ারের রচনা ও পরিচালানয় ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের। এতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সেমন্তী সৌমি ও তন্ময়।
পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই নাটকে জাহিদ অভিনয় করেছেন একজন ধনী ঘরের ছেলের ভূমিকায়। যে ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। ফলে তার মা বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করেন। দেখা পান রিচির। আর এই বিয়ে নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা।
‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’ প্রসঙ্গে জাহিদ হাসান বললেন, ‘দীর্ঘ আট বছর পর রিচি আর আমি অভিনয় করলাম। ভালো লেগেছে। আশা করি আমাদের মতো দর্শকদেরও ভালো লাগবে।'
এনপলি নিবেদিন নাটকটি প্রযোজনা করেছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। আসছে রোজার ঈদে এটি আরটিভিতে প্রচার হবে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প