গান পাওয়া যাবে বাক্সে!

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০১৬, ১৭:১৪আপডেট : ২৮ জুন ২০১৬, ১৩:৪১

দীর্ঘদিন ধরেই মুঠোফোন কোম্পানিদের সঙ্গে কনটেন্ট প্রোভাইডার (রিংটোন, ওয়েলকাম টিউন, সংলাপ ইত্যাদি) হিসেবে কাজ করে আসছে অ্যাডবক্স বাংলাদেশ লিমিডেট।গানবক্স-এর উদ্বোধনে শিল্পী-সুরকার-গীতিকবিরা।
এবার প্রতিষ্ঠানটি অ্যাপের মাধ্যমে সরাসরি গান প্রযোজনা ও পরিবেশনায় এলো। এর নতুন প্ল্যাটফর্মের নাম ‘গানবক্স’। 

অ্যাপটির উদ্বোধনী উপলক্ষে ২৫ জুন (শনিবার) নতুন অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এদিন বিকালে রাজধানীর বেইলি রোডের থার্টি থ্রি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যালবাম সংশ্লিষ্ট অর্ধ শতাধিক কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকবি। পাশাপাশি ছিলেন অ্যাডবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির), পরিচালক, গাজী শওকত হায়াত, ব্যবস্থাপক মাহবুব মুক্তাদির এবং কনসালটেন্ট-কণ্ঠশিল্পী তৌসিফ।

তারা জানালেন, এ মুহূর্তে গানবক্সে থাকছে অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, ইবরার টিপু, বাপ্পা মজুমদার, সাবা তানি, জুয়েল মাহমুদ, জয় শাহরিয়ার, তৌসিফ, ন্যান্সি, সালমা, কিশোর, সাজু, এলিটা, নউমি, কাজী শুভ, পলাশ, সাগর, শারিদ বেলাল, অনন্যা, এসএম তুষার, নদী, মেহেদী, শাহেদ, রেজওয়ান শেখ, স্বরলিপি, লুইপা, পলক হাসান, জান্নাত পুষ্প, মোহনা, আরিফসহ অর্ধশতাধিক শিল্পী-সুরকারের একক ও মিশ্র অ্যালবাম।  

গানবক্স-এর কনসালটেন্ট তৌসিফ।শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির) বলেন, ‌‘বাংলাদেশের বিনোদন বিভাগের রুচি এবং পরিবেশনায় গত কয়েক বছর যাবত ভিন্নতা দেখা গেছে। অর্থাৎ বিনোদন মানেই এখন অনলাইনকেন্দ্রিক প্রায় সবকিছু। সেই প্রেক্ষিতে দেশীয় সংগীত এবং শিল্পীদের একটি নতুন সুযোগ তৈরিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

এদিকে গানবক্সের কনসালটেন্ট সংগীতশিল্পী তৌসিফ বলেন, ‘এখান থেকে গান শুনতে গুগল প্লেস্টোরে গিয়ে গানবক্স অ্যাপটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে। কাজ মূলত এটুকুই। বাকিটা সময় শ্রোতারা গানের সঙ্গেই থাকবেন।’

 

অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। 

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প