জয়ার উপস্থাপনায় ‘আনন্দ মেলা’

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০১৬, ১৯:৪৭আপডেট : ২৯ জুন ২০১৬, ১৫:৪৪

জয়া আহসান। অভিনেত্রী জয়া আহসান শেষ কবে উপস্থাপনা করেছেন- তারও ঠিক মনে নেই। তবে সেটা তার নাটকহীন চলচ্চিত্র যাত্রার আগের খবর। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী লম্বা বিরতির পর আবারও উপস্থাপনা করলেন।
বিটিভির জন্য নির্মিত ঈদের ‘আনন্দ মেলা’য় এই ভূমিকায় দেখা যাবে তাকে। সঙ্গে থাকছেন নায়ক ফেরদৌস। জয়া জানান, গেল বছরে একই অনুষ্ঠানে নেচেছিলেন তারা। এবার সেটি বদলে উপস্থাপকের ‘চরিত্রে’ দাঁড়ালেন দুজনে।
জয়া আহসান বলেন, ‘উপস্থাপনা করেছি ঠিকই, তবে আলাদা কোনও অনুভূতি হয়নি। স্বাভাবিকভাবে আমরা কথা বলেছি।’
ফেরদৌস-জয়া। রবিবার শুটিংয়ের ফাঁকে। তিনি আরও জানান, এই অনুষ্ঠানের শুরুটা হবে নতুন আবহে। ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ারের সঙ্গে নাচবেন জয়া। নাচ শেষে জয়াকে উপস্থাপক হিসেবে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন ইভান।
অনুষ্ঠানটিতে মুনমুন-লিখন, চাঁদনী-সোহেল, তমা মির্জা-ইভানের পরিবেশনায় থাকবে নৃত্য। থাকছে আরও কিছু চমকপ্রদ নাটিকা। আজ (রবিবার) বিটিভি মিলনায়তনে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন ফেরদৌস ও জয়া।

ঈদেরদিন রাত ১০টা ৩০ মিনিটে বিটিভিতে ‘আনন্দ মেলা’ প্রচার হবে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প