এবার আসছেন জিৎ

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০১৬, ১৩:২৭আপডেট : ২৭ জুন ২০১৬, ১৫:২১

জিৎ ফারিয়া কিছুদিন আগে ‘শিকারী’র প্রচারণায় ইফতার ও সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ ছবির প্রচারণায় ঢাকা ক্লাবে হয়েছিল সে আয়োজন।
এবার একই কায়দায় ‘বাদশা’র প্রচারণা ও ইফতার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন কলকতার নায়ক জিৎ। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তিনি বলেন, ‘আগামী ২৯ জুন সকালে ঢাকায় আসবেন জিৎ। ওইদিন বিকালে ঢাকা ক্লাবে ‘বাদশা’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এছাড়াও সন্ধ্যায় তিনি সবার সঙ্গে ইফতারও করবেন। সংবাদ সম্মেলন শেষে পরদিন কলকাতায় ফিরে যাবেন।’
ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন আব্দুল আজিজ ও বাবা যাদব। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, সুষমা সরকার, শ্রদ্ধা দাস, রজতাভ দত্ত প্রমুখ।
উল্লেখ্য, প্রথমবারের মত বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার নায়ক জিৎ অভিনীত ‘বাদশা’ এবং শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’ ছবি। দুটি ছবিই কলকাতার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প