বাবা হয়েছেন বলিউড অভিনেতা তুষার কাপুর। ছেলের নাম রেখেছেন লক্ষ্য। তবে তুষারের বাবা হওয়ার ঘটনাটা সাধারণ কোনও বিষয় নয়। কারণ কৃত্রিম উপায়ে আইভিএম ও সারোগেসি পদ্ধতিতে বাবা হয়েছেন এ অবিবাহিত অভিনেতা।
তার বাবা হওয়াতে স্বজনরা তো বটেই চিকিৎসরাও সাধুবাদ জানিয়েছেন।
তুষারের জন্য এ পদ্ধতিতে চিকিৎসক হিসেবে তত্ত্বাবধান করেছেন জাসলোক হাসপাতালের আইভিএম এবং জেনেটিক বিভাগের পরিচালক ডাক্তার ফিরুজা পারিখ।
তিনি বলেন, ‘তুষারের বাবা হওয়ার দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়েছি আমি। তিনি প্রতিটি মুহূর্ত সন্তানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনি নিশ্চিত একজন দায়িত্ব ও যত্নবান বাবা হতে পারবেন।’
এদিকে বাবা হওয়ার আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছের তুষার। টুইটারে লিখেছেন, 'কিছু সময়ের জন্য মনে হলো সময় ও আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। লক্ষ্যকে পেয়ে কতটা খুশি হয়েছি- তা ভাষায় প্রকাশ করতে পারব না।
এ পদ্ধতিতে এটাই বলিউডে সন্তান নেওয়ার প্রথম ঘটনা নয়। এর আগে সারোগেসি পদ্ধতিতে আমির খান-কিরণ রাও ও শাহরুখ খান-গৌরি সন্তান নিয়েছেন।
/এম/



