মেডিসন স্কয়ারে গাইবেন ফেরদৌস আরা

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১৩:০৯আপডেট : ২৮ জুন ২০১৬, ১৪:৪২

ফেরদৌস আরা। ঐতিহাসিক মেডিসন স্কয়ারের সঙ্গে আরও তিনটি নাম চলে আসে। পণ্ডিত রবিশংকর, জর্জ হ্যারিসন আর বাংলাদেশ।
১৯৭১ সালে ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেডিসন স্কয়ারে হয়েছিল 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'। এর মাধ্যমে যুদ্ধ আক্রান্ত দেশটির পাশে এসে দাঁড়ান সংগীতের এ দুই মহারথী।
আমেরিকা নিউইয়র্কের সেই ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬তম বঙ্গ সম্মেলন। আর এখানে গাইবেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। এছাড়াও বাংলাদেশ থেকে আরও গাইবেন রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা। এতে অংশ নিবেন অভিনেত্রী জয়া আহসানও।
সম্মেলনটির আয়োজক নর্থ আমেরিকা বঙ্গ কমিটি ২৭ জুন এ ঘোষণা দিয়েছে। তারা জানায়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশের বিশিষ্ট বাঙালি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হবে এবারের বঙ্গ সম্মেলন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য- সব ভেদাভেদ ভুলে বাঙালির ঐক্য, বাঙালি সাহিত্য-সংস্কৃতিকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।
বঙ্গ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌস আরা।
তিনি জানান, সম্মেলনে যোগ দিতে তিনি ২৯ জুন দিবাগত রাতে নিউইর্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প