অর্থহীন ব্যান্ডের গায়ক ও প্রধান সুমন জানিয়েছিলেন, ৩০ জুন প্রকাশ হবে তাদের নতুন অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’। তবে অতদূর পর্যন্ত যেতে হয়নি শ্রোতাদের। চমকে দিয়ে দুদিন আগেই মঙ্গলবার (আজ) রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ অ্যালবামটি প্রকাশ পেয়েছে।
ফলে প্রায় পাঁচ বছর পর অর্থহীন ভক্তরা নতুন অ্যালবামের স্বাদ পেলেন।
এদিকে 'ন্যাম শো'তে অংশ নিতে সুমন এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জানান, বেশ প্রস্তুতি নিয়ে অ্যালবামটির কাজ করা হয়েছে লম্বা সময় নিয়ে।
সুমন বললেন, ‘সংগীতায়োজন এবার আরও সমৃদ্ধ হয়েছে। পুরনো গানের সিক্যুয়েলের পাশাপাশি নতুন গান আছে এখানে। দেশে ফিরে শিগগিরই গানগুলোর ভিডিও প্রকাশ করব। এছাড়া অ্যালবামটি সিডি আকারেও প্রকাশ করবো।’
অ্যালবামটিতে গান আছে আটটি।
গানগুলো হলো- ক্যানসারের নিশিকাব্য, বিচরণ, নীল পাহাড়ের গায়ে, ভালোবাসতে জানি না, গুটি-পূনর্জন্ম, নিকৃষ্ট-৩, চাইতে পারো (নতুন সংস্করণ) ও অদ্ভুত ছেলেগুলোর গান।
সুমন জানালেন, দু’একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন। আর ৩০ জুন অ্যালবামের ‘চাইতে পারো’ গানটির ভিডিও প্রকাশ হবে। এটি তাদের সপ্তম অ্যালবাম।
/এম/এমএম/



