২৪ ঘণ্টা নিখোঁজ!

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১৫:৫১আপডেট : ২৮ জুন ২০১৬, ১৯:৩৪

সজল ও বাঁধন। অভিনেত্রী বাঁধনকে খুঁজে পাওয়া যাচ্ছে না! কাউকে কিছু না বলে বাসা থেকে হঠাৎ তিনি বেরিয়ে যান। তারপর থেকে টানা ২৪ ঘণ্টা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই নিয়ে বাঁধনের সংসারে নতুন করে অশান্তি দেখা দিয়েছে। না, এটি তার বাস্তব জীবনের ঘটনা নয়। বাঁধন অভিনীত একটি ঈদের নাটকে এই ঘটনা ঘটেছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন সজল। নাম ‘মুখোশ’। রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান।
এতে অনেকদিন পর সজল-বাঁধন জুটিকে দর্শক নতুনরূপে আবিষ্কার করবেন।  গল্পটি এমন, বাবা-মা, ভাই-বোন, ভাবী-ননদসহ আরও কিছু আত্মীয় নিয়েই গড়ে ওঠে একটি পরিবার। পরিবার তখনই সুখের হয় যখন বিশ্বাসের গাঁথুনিটা থাকে বেশ শক্ত। অথচ নাটকের পরিবারকে ঘিরে গড়ে উঠেছে মুখোশের গল্প। পরিবারের আদরের বউমা একদিন সকালে বাসা থেকে বেরিয়ে যান। কারও সঙ্গে যোগাযোগ করেননি টানা ২৪ ঘণ্টা। কিন্তু এরই মধ্যে তাকে ঘিরে সংসারে ঘটতে থাকে নানা ঘটনা। পরিবারের প্রিয় মানুষগুলো আস্তে আস্তে বদলে যেতে থাকেন। মুখোশ খুলতে থাকে সবার।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মাহবুবা রেজানুর, সাহানা সুমী, সুকর্ন হাসান, সাজিনসহ অনেকে। চ্যানেল আইতে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।  
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক