অ্যালবামের নাম ‘উই টু’। সহজ কথায় ‘আমরা দুই’। এতে গান গেয়েছেন আহমেদ রাজিব ও তানজীব সারোয়ার।
৮টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। রাজিবের কণ্ঠে ৩টি ও তানজীবের কণ্ঠে ৪টি গান থাকছে। ‘মনের টান’ শিরোনামের গানটিতে আহমেদ রাজিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তার স্ত্রী নীলা নাজ।
এছাড়াও এতে শাহ আবদুল করিমের ‘আমি কি করিব রে’ ও শচীন দেব বর্মণের ‘ঘুম’ গানটিরও নতুন সংগীতায়োজন পাওয়া যাবে।
অ্যালবামে থাকা বাকি গানগুলোর শিরোনাম হলো- ‘হয়তো’, ‘যাও পাখি’, ‘না ফেরানো চোখ’, ‘লায়লা খলিফা’ ও ‘মেহের বান’।
ঈদ উপলক্ষে আজ (২৮ জুন) এটি প্রকাশ করছে ইউ ফেক্টর।
/এমএম/




