হানিফ সংকেতের ‘ধন্যবাদের অন্যবাদ’

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ১৮:৩৬আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৯:০০

হানিফ সংকেত। প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন। নাম ‘ধন্যবাদের অন্যবাদ’। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।  
হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে বৈচিত্র্য। পাশাপাশি থাকে সামাজিক বক্তব্যও। নাটকে দেখা যাবে, প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে জামাল। ঢাকা শহরে আসে কাজের উদ্দেশ্যে কিন্তু টাকা ছাড়া কোথাও সুযোগ হয় না তার। গ্রামের সহজ-সরল মেয়ে পারুল ভালোবাসেন জামালকে। জামালের ভীষণ ইচ্ছে সে নায়ক হবেন। তার এই নায়ক হতে গিয়েই ঘটে নানান ঘটনা।
নাটকের একটি দৃশ্যে মম ও মীর। নাটকটিতে জামাল চরিত্রে মীর সাব্বির এবং পারুল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, শামীমা নাজনীন, তারিক স্বপন, জামিল, সিমা, নজরুল ইসলামসহ আরও অনেকে এবং অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সাভারস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প