‘কাবালি’ দর্শকদের জন্য বিশেষ বিমান!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ জুলাই ২০১৬, ০০:১৩আপডেট : ০২ জুলাই ২০১৬, ০০:১৩

‘কাবালি’র জন্য বিশেষ বিমান!রজনীকান্তের বেলায় কোনও কিছুকেই অস্বাভাবিক মনে হওয়ার উপায় নেই। তামিল এ মহাতারকা যা-ই করেন তাতেই মুগ্ধ হন তার ভক্ত-সমর্থক ও দর্শকরা। আর ভক্তদেরও বিভিন্নভাবে খুশি রাখার চেষ্টা করেন স্টাইলিশ এ নায়ক। নিজের অভিনীতি ‘কাবালি’ ছবি মুক্তির আগেও এমন এক অভিনব উদ্যোগ নিয়েছেন রজনীকান্ত।

চেন্নাইয়ে যখন ‘কাবালি’ প্রদর্শিত হবে তখনই রানওয়েতে রজনীকান্তের ছবি সম্বলিত বিশেষ বিমান উড্ডয়ন করবে। কাবালির প্রচারণার জন্য বিশেষ বিমানটি প্রস্তুত করেছে মালয়েশিয়ান বিমান কোম্পানি এয়ার এশিয়া। ছবিটির অফিসিয়াল পার্টনার এয়ার এশিয়া। এই বিমান কোম্পানিটিই ‘কাবালি’ থিমে বিমানটি সাজিয়েছে। সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে, ছবি মুক্তির দিনই উড়বে ‘কাবালি’ থিমে সাজানো এয়ার এশিয়ার বিশেষ বিমান।

বিমানটির গায়ে রজনীকান্তের একটি বিশাল ছবি রয়েছে। ‘কাবালি’-তে মালয়েশিয়ান গ্যাংস্টার ডন কাবালির চরিত্রে অভিনয় করছেন রজনী। ‘কাবালি’র প্রথম প্রদর্শনের দিন রজনী ভক্তদের নিয়ে বেঙ্গালুরু থেকে চেন্নাই উড়াল দেবে এই বিশেষ বিমানটি। এরপর নয়া দিল্লি, গোয়া, পুনেসহ দশটি শহরে যাবে।

গ্যাংস্টারদের কাহিনি নিয়ে নির্মিত কাবালি ছবিটি পরিচালনা করেছেন পা রঞ্জিত। ছবিটির মুক্তির তারিখ ১৫ জুলাই নির্ধারিত করা আছে। যদিও শোনা যাচ্ছে এক সপ্তাহ পিছিয়ে ২২ জুলাই মুক্তি দেওয়া হতে পারে।

‘কাবালি’র জন্য বিশেষ বিমান!‘কাবালি’ ইউনিটের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কারণ জানা যায়নি। তবে নির্মাতারা চাইছেন ছবি মুক্তির দিন এক সপ্তাহ পিছিয়ে দিতে। এখন ছবিটি মুক্তি পাবে ২২ জুলাই। সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আনুষ্ঠানিকভাবে নির্মাতা মুক্তির দিন জানাবেন।

কাবালি’তে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কিশোর, কালাইরাসান, দিনেশ, রিত্বিকা, ধানসিকা, উইনস্টন চাও। বিশ্বব্যাপী প্রায় ২ হাজার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প