মা হচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক
০২ জুলাই ২০১৬, ১২:৩০আপডেট : ০২ জুলাই ২০১৬, ২০:৩২

কারিনা কাপুর খান।অনেক দিন ধরে গুঞ্জন চলছে, মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তবে এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিলো না। মুখ খুলছিলো না তারাও।
অবশেষে বলিউড অভিনেতা সাইফ আলি খান সব জল্পনার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিলেন। শনিবার (২ জুলাই) এক বিবৃতিতে কারিনার অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেন।
ছোট নবাব সাইফ বলেন, ‘আমার স্ত্রী ও আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা মা-বাবা হতে যাচ্ছি। এ বছরের ডিসেম্বরেই সন্তানের মুখ দেখবো। আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে তাদের আশীর্বাদ ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ধৈর্য ধরায় সংবাদকর্মীদেরও ধন্যবাদ।’
সাইফ সম্প্রতি নিজের প্রযোজিত ‘কালা কান্তি’ ছবির কাজ করার সময় শরীরে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এটি পরিচালনা করছেন অক্ষত ভার্মা। এ ছাড়া বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবিতেও দেখা যাবে তাকে।
অন্যদিকে কারিনার সবশেষ দুই ছবি আর. বালকির ‘কি অ্যান্ড কা’ এবং অনুরাগ কাশ্যাপ প্রযোজিত ‘উড়তা পাঞ্জাব’ বক্স অফিসে সফল হয়েছে। নতুন অতিথির বাইরে আপাতত কোনও ছবির শুটিংয়ে যাচ্ছেন না তিনি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প