চিত্রশিল্পী আফজাল মডেল মেহজাবিন

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ০০:০১আপডেট : ০৩ জুলাই ২০১৬, ০০:০১

মেহজাবিন ও আফজাল হোসেন।আফজাল হোসেন ও মেহজাবিন। দুই প্রজন্মের এই দুজনকে জুটি করে নির্মিত হলো বিশেষ নাটক ‘ষড়ঋতু’। যেখানে একজন চিত্রশিল্পী অন্যজন ছবি আঁকার মডেলের চরিত্রে অভিনয় করেছেন।
আদিত্য (আফজাল) এ সময়ের বেশ নাম করা চিত্রশিল্পী। তিনি রং তুলিতে যে চিত্রগুলো ফুটিয়ে তোলেন তা সত্যিই মনমুগ্ধকর, জীবন্ত। আদিত্য সর্বদা বাস্তবধর্মী ছবি আঁকতে বেশি পছন্দ করেন। সম্প্রতি ষড়ঋতু নিয়ে কাজ করার জন্য তিনি মডেল নিয়োগের বিজ্ঞাপন দেন।
অন্যদিকে অবন্তিকা ( মেহজাবিন) ইংরেজি সাহিত্যের ছাত্রী। অবন্তিকা অনেকবার আদিত্য সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন। আদিত্য সাহেবের এই মডেল খোঁজার বিজ্ঞাপনটি অবন্তিকার জন্য বেশ ভালো একটা রাস্তা হয়ে গেল। শুরু হলো নাটকের মূল নাটকীয়তা।
শিবু কুমার শীলের রচনায় এমন গল্পের নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। যা প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির পর্দায়।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প