দুই বোনের ‘ভানুমতির খেইল’

বিনোদন রিপোর্ট
০৩ জুলাই ২০১৬, ১৬:২৭আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৬:৩৪

নাঈমের সঙ্গে আশা ও বিপাশা।

আজমেরী হক আশা ও পিয়া বিপাশা। দু’জনে সম্পর্কে আপন বোন। শোবিজে জনপ্রিয়তার সঙ্গেই কাজ করছেন দুজনে।
এবার ঈদে একটি নাটকে একসঙ্গে দু’বোনকে অভিনয় করতে দেখা যাবে। তাদের বিপরীতে থাকছেন অভিনেতা নাঈম।
শরাফ আহমেদ জীবনের রচনা ও পরিচালনায় ‘ভানুমতির খেইল’ শিরোনামের নাটকটিতে একটু ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে তাদেরকে।
প্রাণ লাচ্ছি নিবেদিত বিরতিহীন নাটকটি ঈদের দিন রাত ১১টায় আরটিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন মনোজ কুমার, কচি খন্দকার প্রমুখ।
নির্মাতা জীবন বলেন, ‘বিজ্ঞাপন নির্মাণ নিয়েই আমার যতো ব্যস্ততা। তারপারও বিশেষ দিবসে ভিন্ন টাইপের গল্প নিয়ে নাটক নির্মাণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এই কাজটি করা। নাটকটির গল্প একটু ভিন্নভাবে বলার চেষ্টা করেছি। আর দুই বোন আশা এবং বিপাশা এই সময়ের জনপ্রিয় মডেল এবং অভিনয়শিল্পী। নাঈমের বিপরীতে দু’জনকে এক করতে পেরে ভালো লাগছে।’
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প