প্রিয়াঙ্কা প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ১৯:২০আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৯:৩০

‘পিংগা’ গানে প্রিয়াঙ্কা ও দীপিকা।ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকদিন ধরেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার মনোমালিন্যের খবর নিয়ে বেশ চর্চা হচ্ছিল। আইফা ২০১৬- অনুষ্ঠানের মঞ্চে প্রিয়াঙ্কার সঙ্গে দীপিকা নাচতে রাজি না হওয়াতে শুরু হয় এ বিষয় নিয়ে আলোচনা। কেন প্রিয়াঙ্কার সঙ্গে নাচতে রাজি হননি দীপিকা- তা নিয়ে চলছিল বিভিন্ন জল্পনা। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন দীপিকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, প্রিয়াঙ্কা অসাধারণ নাচতে পারেন। আমি চাইনি আমার কারণে তার পারফরম্যান্স খারাপ হোক। হয়ত আমরা আইফাতে একসঙ্গে নাচতে পারিনি কিন্তু যখনই আপনারা ‘পিঙ্গা’ গানটি বাজাবেন আমরা উভয়েই আনন্দের সঙ্গে নাচবো।

এর আগে জানা গিয়েছিল, দু’জনের সম্পর্কে ফাটল ধরার কারণেই আইফা থেকে তাদের নাচের অংশ বাদ দেওয়া হয়েছে।

প্রিয়াঙ্কাও জানিয়েছেন, পিকু অভিনেত্রী দীপিকার সঙ্গে তার কোনও প্রতিযোগিতা নেই। আগের মতোই তারা বন্ধু আছেন।

বলিউডে সাফল্যের চূড়ায় আরোহনের পর এ দুই অভিনেত্রী হলিউডে বড় কিছু করার আশায় উন্মুখ হয়ে আছেন। প্রিয়াঙ্কাকে ডোয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ এবং দীপিকাকে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে শিগগিরই দেখা যাবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প