বসন্ত এসেছে গান বাজারে

বিনোদন রিপোর্ট
০৫ জুলাই ২০১৬, ০০:০৫আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৩:৪৭

ঈদ উপলক্ষে ‘বসন্ত’ এসেছে গান বাজারে। প্রকাশিত হয়েছে দুই শতাধিক অ্যালবাম। লম্বা বিরতির পর অডিও বাজারে এবারই প্রথম সিঙ্গেল, ভিডিও ও অ্যালবাম প্রকাশের হিড়িক পড়েছে। প্রায় দেড় ডজন প্রযোজনা প্রতিষ্ঠান এবার দুই শতাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে ঈদ উৎসব রাঙাতে। জি-সিরিজ ও অগ্নিবীণা’-এর অ্যালবামগুলো

জি-সিরিজ ও অগ্নিবীণা:

জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে এই ঈদে প্রকাশ হচ্ছে শতাধিক অ্যালবাম। এই দুটি ব্যানারের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে মিশ্র অ্যালবাম ‘দ্য হিট অ্যালবাম’, ফাহমিদা নবীর একক ‘সাদাকালো’, অনুরূপ আইচের কথায় ‘অনুরূপের গান’, এফএ সুমনের ‘বধূয়া’,  সন্দীপনের ‘চিটাগংয়ের গান-১’ ইত্যাদি।

সিএমভি’-এর অ্যালবামগুলো সিএমভি:

সিএমভির ব্যানারে বাজারে আসছে ছয়টি অ্যালবাম। ধারণা করা হচ্ছে- এই ঈদের সবচেয়ে বড় চারটি অ্যালবামই প্রকাশ পাচ্ছে এই ব্যানার থেকে। এরমধ্যে রয়েছে কণার একক ‌‘রিদমিক কণা'। এই অ্যালবামের জন্য গান করেছেন সময়ের জনপ্রিয় তিন সংগীত পরিচালক ইমরান, সাজিদ সরকার এবং প্রীতম হাসান। অন্যদিকে এবারই প্রথম দ্বৈত অ্যালবাম হলো বাপ্পা মজুমদার ও ইমরানকে নিয়ে। নাজির মাহমুদ ও সুমন কল্যানের সুরে অ্যালবামটির নাম ‘আধেক তুমি’। এই ব্যানার থেকে প্রকাশ হচ্ছে আরেকটি বড় মাপের অ্যালবাম। নাম ‘প্রথম ভালোবেসে’। প্রীতম হাসানের সুর-সংগীতে এই অ্যালবামের মাধ্যমে প্রথম একত্র হলেন তাহসান, অদিত এবং প্রীতম। অন্যদিকে টানা চার বছর পর আবারও নতুন একক নিয়ে এই ব্যানার থেকে হাজির হলেন ‘মাটি হবো’ হিসেবে খ্যাত ক্লোজআপ তারকা রুমী। জিয়াউদ্দিন আলমের কথায় এই অ্যালবামের নাম ‘মুসাফির’। সিএমভি থেকে এই ঈদে আরও প্রকাশ পাচ্ছে নিলয় খানের একক ‘ঈর্ষা’ এবং ‘বিজয়’ নামের একটি ব্যান্ড অ্যালবাম।


লেজার ভিশন-এর অ্যালবামগুলো

লেজার ভিশন:

এদিকে দেশের অন্যতম জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের আয়োজনেও আছে বেশ কিছু চমক। এই ব্যানার থেকে এবার প্রকাশ পাচ্ছে শফি মণ্ডলের একক ‘অধরা’। আরফিন রুমি ফিচারিং এই অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন কাওসার আহমেদ কাজল। ফোক গানের মিশ্র অ্যালবাম অর্ণব মিত্র ফিচারিং ‘ফোক স্টুডিও’। এতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন, অনুপম, অর্ণব মিত্র, রাজু গাজী ও ইতু সিনগো। এই ব্যানার থেকে আরও প্রকাশ পেয়েছে মিশ্র অ্যালবাম ‘জল ক্যানভাস’। কণ্ঠ ও সুর করেছেন নির্ঝর চৌধুরী, বনি আহমেদ, শান ও দেবলীনা সুর। এছাড়া আবৃত্তির অ্যালবাম ‘তাহারা চারজন’ এ আবৃত্তি করেছেন মকবুল হোসেন পাইক।

সিডি চয়েস’-এর অ্যালবামগুলো সিডি চয়েস:

গেল ক’বছর ধরে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস থেকে এবার ২৬টি অ্যালবাম আসছে। গান বাজারের অন্যতম বেশ ক’টি অ্যালবাম থাকছে এই ব্যানারে। উল্লেখযোগ্য অ্যালবাম হলো- কাজী শুভর ‘দাগা’, তানজিব সারোয়ারের ‘হৃদমোহিনী’, ন্যানসির দ্বৈত গানের অ্যালবাম ‘ন্যানসি উইথ স্টার’, বেলাল ও শোয়েবের দ্বৈত অ্যালবাম ‘ভালো থাকার ইচ্ছা’, অয়ন চাকলাদারের ‘আমরা আমরা-৩’ ও ‘চোরাবালি’, ডি রকস্টার শুভর ‘ভালবাসার এই দিনে’, তাহসানের ‘যাচ্ছ হারিয়ে’ প্রভৃতি।

সাউন্ডটেক’-এর অ্যালবামগুলো সাউন্ডটেক:

ঈদুল ফিতর উপলক্ষে দেশের ঐতিহ্যবাহী প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে এবার বাজারে আসছে বেশ কয়েকটি অ্যালবাম। দেলোয়ার আরজুদা শরফের কথায় অভি আকাশের সুরে ও মুশফিক লিটুর সংগীতায়োজনে ‘তুই আমার সব’ অ্যালবামে গান গেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ, পারভেজ ও কাজী শুভ। অবসকিওর ব্যান্ডের ‘ক্র্যাক প্লাটুন’, বিপ্লবের ‘আমার কোনো টেনশন নেই’, তরুণের ‘আঁধার ঘরে আলো’। সেই সঙ্গে রয়েছে ডলি সায়ন্তনীর একক অ্যালবাম এবং আহমেদ রিজভীর কথায় ও আলাউদ্দিন আলীর সুরে মিতালী মুখার্জির নতুন গান।

ঈগল মিউজিক’-এর অ্যালবামগুলো ঈগল মিউজিক:

এই ব্যানার থেকে ঈদে প্রকাশ পাচ্ছে বেশ কিছু অ্যালবাম। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পাপন, শুভমিতা, তাহসান ও দোলার ‘মন দরিয়া’। সংগীতায়োজনে অদিত। ‘সত্যি করে বল’ অ্যালবামে গাইলেন আরফিন রুমি, পড়শী ও ঐশী। সংগীতায়োজনে আরফিন রুমি। মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত ‘শূন্যবাড়ী’। সংগীতায়োজনে এস কে সমীর।

গানচিল’-এর গানগুলো গানচিল:
কলকাতার জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী প্রথমবারের মতো কাজ করলেন গীতিকবি আসিফ ইকবালের কথায়। গানের সুর ও সংগীত রূপঙ্করের। এর শিরোনাম ‘সকালের রোদ্দুর’। প্রকাশ হয়েছে জিপি মিউজিকে।

পাঁচটি গান নিয়ে মিনার তৈরি করেছেন তার চতুর্থ একক অ্যালবাম – দূর থেকে। গানচিল মিউজিক থেকে প্রকাশিত এই অ্যালবামে অধিকাংশ গান লিখেছেন ও সুর করেছেন মিনার নিজেই । মিউজিক করেছেন – সাজিদ, ফাইজান খান, ইফতেখারুল আলম ও শাকের রাজা। অ্যালবামটি জিপি মিউজিকে হিসেবে শুনতে পাচ্ছেন শ্রোতারা।

আজব রেকর্ডস’-এর অ্যালবামগুলো আজব রেকর্ডস:

এই ব্যানার থেকে এবার প্রকাশ পাচ্ছে মোট ৮টি অ্যালবাম। এরমধ্যে উল্লেখযোগ্য হলো কুমার বিশ্বজিৎ ও জয় শাহরিয়ার এর প্রথম ডুয়েট অ্যালবাম ‘স্বপ্ন সমুদ্দুর’। সব গানের সুর ও সংগীত আয়োজন করেছেন জয় শাহরিয়ার। অ্যালবামটি এখন  শোনা যাচ্ছে জিপি মিউজিক এ। মাহমুদ মানজুরের কথায় জয় শাহরিয়ার ও কিশোর এর সুরে প্রকাশ পেয়েছে ‘পৃথিবীর ক্যানভাস’। এতে এবারই প্রথম একসঙ্গে গাইলেন গানের তিন কন্যা কণা, পূজা ও নাউমি । গান আছে  ছয়টি। এটিও  শোনা যাচ্ছে জিপি মিউজিক এ। এই ব্যানার থেকে আরও প্রকাশ পেয়েছে বাংলা লোক গীতির ছয়টি গানের নতুন সংস্করণ ‘ফোক বিটজ’। সংগীতায়োজন করেছেন ফরহাদ। ছয়টি গানে কন্ঠ দিয়েছেন পারভেজ, জয় শাহরিয়ার, কিশোর, নিশিতা, পূজা ও নাউমি। কাজী শুভ এবং ইলিয়াস হোসেইনের ‘শুধু তোমার আমি’, ১২ ব্যান্ডের মিশ্র অ্যালবাম‘রকহোলিক থ্রি’ প্রভৃতি।

/এমএম/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প