‘ভাই-ভাই’ ছবির পেছনের গল্প

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০১৬, ১২:০০আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১২:০০

শাহরুখ, সালমান ও আরিয়ান (ডানে) কয়েক দিন বলিউডের দুই খান শাহরুখ ও সালমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে শাহরুখ ও সালমান খানকে একসঙ্গে বাই সাইকেল চালাতে দেখা যায়।
শাহরুখ ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন ‘ভাই-ভাই মুহূর্ত’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির নামই হয়ে যায় ‘ভাই-ভাই’। এবার জানা গেছে ছবিটির নেপথ্য কাহিনি।
জানা গেছে, অন্যান্য দিনের মতোই একটি অনুষ্ঠানে উপস্থিত শেষে শাহরুখ নিজের বাড়ি মান্নাত এ পৌঁছান। বাসায় পৌঁছে শাহরুখ ফোন করেন সালমানকে। শাহরুখ একত্রিত হওয়ার জন্য সালমানকে বলেন। দুজন একত্রিত হয়ে রাতের খাবার খান। খাবারের তালিকায় ছিল বিরিয়ানি ও কাবাবের মতো মজাদার ও সুস্বাদু খাবার। রাতের খাবার শেষে উভয়ে গল্প-আড্ডায় মেতে ওঠেন। এতে রাত শেষ হয়ে ভোর হয়ে যায়। এমন সময় সালমান বাই সাইকেল চালানোর পরামর্শ দেন। সালমানের প্রস্তাবে রাজি হয়ে যান শাহরুখ। নিজের পরনে কেতাবি পোশাক থাকার পরও রাজি হন এসআরকে। এ সময় শাহরুখ নিজের ছেলে আরিয়ানকে ফোন করে ডেকে নিয়ে আসেন। মান্নাত থেকে বাইসাইকেল চালিয়ে বাবা ও বাবার বন্ধুর সঙ্গে যোগ দেন আরিয়ান।
ভোর সাড়ে পাঁচটার দিকে দুই খান বাই সাইকেল বেরিয়ে পড়েন। বাই সাইকেলের আগে আগে চলছিল সালমানের বিএমডাব্লিউ। আর সালমানের নিরাপত্তারক্ষীরা ছিলেন স্কুটারে। এরপরই তোলা হয় ‘ভাই-ভাই’ ছবি।
এ ছবি প্রকাশের পর বলিউড পাড়ায় জোর আলোচনা, পেশাদারী সংঘাত যতই থাকুক, ব্যক্তিগত বন্ধুত্বের দুজনের কোনও দূরত্ব নেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প