ঈদ আয়োজন

ঈদ আনন্দের ইত্যাদি

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০১৬, ১২:০০আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১২:০০

প্রতি বছরের মতো এবারও ঈদে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। প্রতি ঈদেই থাকে এ ম্যাগাজিন অনুষ্ঠানটির জমকালো আয়োজন। ঈদের বিশেষ ইত্যাদির দৃশ্য (3)
এবারও ব্যতিক্রম নয়। বরাবরের মতো ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুলের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। দেশাত্মবোধক গান গেয়েছেন এন্ড্রু কিশোর।
একটি ভিন্ন আঙ্গিকের নাচে অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের চার তারকা- চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মডেল-অভিনেতা নোবেল ও অভিনেত্রী অপি করিম। তাদের সঙ্গে রয়েছেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। ঈদের বিশেষ ইত্যাদির দৃশ্য (5)

এবারের একটি বিশেষ পর্ব হচ্ছে ৪ মিনিটের নাটক। যেখানে দেখা যাবে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। এতে অংশ নিয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং মডেল-অভিনেতা ইমন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। ঈদের বিশেষ ইত্যাদির দৃশ্য (7)

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার বিড়ম্বনা এবং টেলিভিশনের মতো বিষয় নিয়ে দুটি ভিন্ন মিউজিক্যাল ড্রামা থাকছে। একটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর অপরটির অভিনেতা সাইদ বাবু। সঙ্গে আরও আছেন আবদুল আজিজ, কাজী আসাদ, সুব্রত, রতন খান, রকিবুল আলম ও মুকুল সিরাজসহ অনেকে। বরাবরের মতো বিদেশিদের নিয়ে এবারও রয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন। এবার দর্শক পর্বে চার নির্বাচিত দর্শকের সঙ্গে পরবর্তী পর্বে অংশ নিয়েছেন মমতাজ। এছাড়া নিয়মিত মামা-ভাগ্নে, নানি-নাতি পর্বের পাশাপাশি ঈদকে ঘিরে রয়েছে বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ঈদের বিশেষ ইত্যাদির দৃশ্য (4)

নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, পৃষ্ঠপোষকতায় কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড। ঈদের পরদিন রাত ১০টা ১০ মিনিটে অনুষ্ঠানটি একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

 

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প