পুরান ঢাকায় নতুন এসেছেন ইমন। বন্ধুর সঙ্গে হোলিতে যায় সে। সেখানে গিয়ে পরিচয় হয় তিশার সঙ্গে। রং মাখার অনুষ্ঠানে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্কটাও রঙিন হয়ে ওঠে।
জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘পবিত্র প্রেম’ নাটকে এভাবেই পরিচয় হয় অভিনয়শিল্পী ইমন-তিশার। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আনন্দ খালেদ প্রমুখ।
নাটক প্রসঙ্গে তিশা বলেন, ‘গল্পটি উৎসবকেন্দ্রিক। ঈদ যেহেতু একটি উৎসব, দর্শক বেশ আনন্দ পাবে বলেই আমার বিশ্বাস। আর এ নাটকে পুরান ঢাকাকে নতুনভাবে দেখবেন দর্শক।’
ইমন বলেন, ‘বলা যায়, এটা সিনেম্যাটিক গল্পের একটি নাটক। গল্পের পরতে পরতে রয়েছে রোমান্স। আর রোমান্সের ধরনগুলোও অন্যরকম। সবার ভালো লাগার মতো।’
নাটকটি ঈদের পঞ্চম দিন এনটিভিতে প্রচার হবে।
/এম/



