ঈদের আমেজ বাড়াতে এবারও সাজানো হয়েছে দেশের সবকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানমালা। আট দিনের বৈচিত্রপূর্ণ টেলিফিল্ম ও নাটকের পাশাপাশি আছে নানান অনুষ্ঠান। নিচে ঈদের চতুর্থ দিনের আলোচিত কয়েকটি নাটক ও টেলিছবি দেওয়া হলো-
'দেশী হাল্ক' ও 'শূন্যতা':
ইফতেখার আহমেদ ফাহমির রচনা এবং পরিচালনায় টেলিফিল্ম 'দেশী হাল্ক'। প্রচারের সময় দুপুর ২ টা ৩০ মিনিট। অভিনয়ে আছেন আ খ ম হাসান, নাদিয়া, মারজুক রাসেল, সোহেল খান প্রমুখ।
বিকাল ৪ টা ৩০ মিনিটে রয়েছে ফারিয়া হোসেনের রচনা ও আরিফ খানের পরিচালনায় টেলিফিল্ম 'শূন্যতা'। অভিনয়ে আছেন আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, পুষ্পিতা, শর্মিলী আহমেদ, কে এস ফি রোজ প্রমুখ। এদুটিই প্রচার হবে চ্যানেল আইতে।
‘১৮ প্লাস’ ও ‘দৌড়ের উপর প্রেম’:
টেলিফিল্ম ’১৮ প্লাস’। অভিনয়ে তৌসিফ ও শবনম ফারিয়া। প্রচার হবে সকাল ১১টা ১৫ মিনিটে।
তুহিন হোসেনের নাটক ‘দৌড়ের উপর প্রেম’। অভিনয়ে আছেন অপূর্ব এবং ঝুমুর। ‘দৌড়ের উপর প্রেম’। দুটিই প্রচার হবে একুশে টিভিতে।
‘ব্রেক ছাড়া গাড়ি’ও ‘‘ক’ তে কাজী, ‘খ’ তে খেলা”:
আলী ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় টেলিফিল্মে অভিনয় তারিক আনাম খান, কায়েস চৌধুরী, তানজিকা আমিন, শ্যামল মাওলা, বুড়ি আলী, মিশু সাব্বির প্রমূখ। ২টা ৩৫ মিনিটে প্রচার হবে এটি।
তানিম রহমান অংশুর রচনা ও পরিচালনায় ‘‘ক’ তে কাজী, ‘খ’ তে খেলা” নাটকে অভিনয়ে করেছেন তাহসান, উর্মিলা, মাসুম বাশার, আশরাফুল আশীষ, শিখা মৌ প্রমূখ। রাত ৮টা পাঁচ মিনিটে প্রচার হবে। দেখানো হবে এনটিভিতে।
‘তুমি এসেছিলে তবু আসনি’ও ‘শোধ’:
তামজীদ রহমানের রচনা ও সোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় ‘তুমি এসেছিলে তবু আসনি’ টেলিফিল্মে অভিনয় করেছেন রওনক হাসান, উর্মিলা, কল্যাণ প্রমূখ।
আর ‘শোধ-এ অভিনয়ে আছেন মিশু সাব্বির, অপর্ণা প্রমুখ। তানিম রহমান অংশুর পরিচালনায় এটি প্রচার হবে রাত ১টা ৩০মিনিটে। দুটিই থাকছে চ্যানেল নাইনের পর্দায়।
‘চান্দুমিয়ার ঢাকা সফর’ও ‘চুপিচুপি’:
বিরতিহীন নাটক ‘চুপিচুপি’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মোনালিসা, সাজু খাদেম, জোভান, শবনম ফারিয়া, প্রমূম। রাত ১১ টা ০৫ মিনিটে থাকছে এটি।
নাটক ‘চান্দুমিয়ার ঢাকা সফর’। অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, ফারুক আহমেদ, তানহা প্রমুখ। প্রচারের সময় রাত ১১টা ৪৫ মিনিট। দুটি নাটকই দেখানো হবে আরটিভিতে।
কখনো ফিরে এসো না:
মাহফুজ আহমেদ নির্মিত টেলিফিল্মে আছেন মেহজাবিন চৌধুরী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, বুড়ি আলী, নোরা। দেখানো হবে রাত ১১ টা ৫৫ মিনিটে, বাংলাভিশনে।
ধরিস না মরে যাবো:
শাহজাদা মামুনের নাটক 'ধরিস না মরে যাবো’। অভিনয়ে আছেন তারিক আনাম খান, আমিরুল ইসলাম, নাদিয়া, শিরিন আলম প্রমুখ। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে, বৈশাখীতে।
/এম/



