সালমান খানের ভাগ্নে অহিলের প্রথম ঈদ উপলক্ষে এক পারিবারিক গেট-টুগেদার পার্টির আয়োজন করা হয়। কিন্তু এতে সাল্লু ভাই সালমানের দেখাই মেলেনি।
প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, এবারের ঈদে সালমানের পুরো পরিবার জড়ো হয় অর্পিতা খানের ছেলে অহিলের প্রথম ঈদ উদযাপনে। পরিবারের সবাই ছিলেন সেরা অভিজাত পোশাকে।
এমনকি ছবিতে স্বামীর সঙ্গেই ছিলেন মালাইকা অরোরা খান। কিছুদিন আগে আরবাজ খানের সঙ্গে তার বিবাহ-বিচ্ছেদের কথাও শোনা যাচ্ছিল। এমনকি তারা এক বিবৃতির মাধ্যমে আলাদা থাকার কথা বলেছিলেন। ছিল সোহেল খান দম্পতি।
এদিকে, ‘সুলতান’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় প্রকাশিত এ ছবিতে সালমান খানকে পাওয়া যায়নি! ছবিতে ছিলেন না সালমানের বাবা সেলিম খানও।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এসএ/এম/



