বিয়ে করলেন শ্রাবন্তী

বিনোদন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ১৪:২৪আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৬:৩৮

শ্রাবন্তী ও কৃষান ভিরাজ। সঙ্গে শ্রাবন্তীর ছেলে
নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মুম্বাইয়ের সুপারমডেল কৃষান ভিরাজের সঙ্গে গত সপ্তাহে বাদগান এবং রেজিস্ট্রি সেরে ফেলেছেন সম্প্রতি শাকিব খানের বিপরীতে অভিনয় করা এ নায়িকা।
গত ৬ জুলাই বাগদান হয়েছে শ্রাবন্তীর। আর ৮ জুলাই রেজিস্ট্রেশন হয়েছে। মেগা এ আয়োজনে হাজির ছিল গোটা টলিউড। তার বিয়ের এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্না, কোয়েল, শুভশ্রীসহ টলিউডের জনপ্রিয় সব তারকা। রোহিত বালের ডিজাইন করা অনারকলিতে সেজেছিলেন নায়িকা। আর কালো শেরওয়ানিতে ছিলেন কৃষান।

শোনা যাচ্ছে, আগামী বছর বাঙ্গালি মতে বিয়ে করবেন তারা। আপাতত কাজের তাগিদে যে যার শহরেই থাকবেন।

এর আগে প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের ১২ বছরের এক ছেলে রয়েছে- অভিমন্যু। ঝিনুক নামেই সে পরিচিত।
এদিকে, ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত ‌'শিকারি'। ছবিটির প্রচারণায় রোজার মধ্যে ঢাকা এসেছিলেন এ নায়িকা।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প