বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘সুলতান’। যেমনটা আগেই ধারণা করা হয়েছিল, বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করছে সালমান খান অভিনীত ছবি ‘সুলতান’। মাত্র তিন দিনে একশ’ কোটি রুপি আয় করার পর শনিবার আয় করে আরও ৩৭.১০ কোটি রুপি। এর ফলে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৪২.৬২ কোটি রুপিতে।
এদিকে, ‘সুলতান’ছবির প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার মতে, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে ‘পিকে’-র রেকর্ড ভেঙে দিতে পারে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি।
‘পিকে’ ছবিটি প্রায় সাড়ে সাত শ কোটি রুপির ব্যবসা করেছিল।
ভারত ও বাইরের বিভিন্ন দেশ মিলিয়ে ‘সুলতান’-এর আয় তিন দিনেই দেড়শ’ কোটি রুপি ছাড়িয়েছে। শুধু তাই নয়, চলতি বছরের প্রথম তিন দিনের সবচেয়ে ব্যবসা সফল ছবিতেও পরিণত হয়েছে ‘সুলতান’।
‘সুলতান’এর ছবির কারণে শাহরুখ তার ‘রাইস’ ছবির মুক্তির তারিখ পিছিয়েছেন। অক্ষয় কুমারও তার ‘রুস্তম’ ছবির মুক্তির তারিখ পিছিয়েছেন এক মাস। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই বলিউডের ব্যবসা সফলতার সব রেকর্ড ভেঙে দিতে পারে ‘সুলতান’।
যশরাজ ফিল্মসের ব্যানারে সালমান ও আনুশকা শর্মা অভিনীত এ সালমানের ট্রেনার হিসেবে আছেন রণদীপ হুদা। একজন তরুণীকে ভালোবেসে কুস্তিগির হয়ে উঠা, এরপর সেই ভালোবাসার জন্যই কুস্তি ছেড়ে দেওয়া ও পরবর্তীতে আবার ফিরে আসার কাহিনিকে কেন্দ্র করে এগিয়েছে ‘সুলতান’।
সূত্র: হাফিংটনপোস্ট।
/এসএ/এম/



