হলিউড অভিনেত্রী মিলা কুনিস জানিয়েছেন গোপন কথা। তিনি নাকি মেকআপে আগ্রহীই নন!
তিনি মুখে প্রসাধনী ব্যবহার করেন না। এমনকি প্রতিদিন চুল ধোয়াতেও নারাজ।
৩২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি মেকআপ করি না। প্রতিদিন নিজের চুলও ধুই না!’
তিনি আরও বলেন, ‘যে নারীরা ৩০-৪০ মিনিট আগে ঘুম থেকে উঠে সাজসজ্জা শুরু করেন, আমি তাদের প্রশংসা করি। আমি মনে করি, তা সুন্দর। তবে আমি সে রকম নই।’
মিলা কুনিস ফিমেইল ফার্স্ট পত্রিকার সঙ্গে কথোপকথনের সময় এসব কথা বলেন।
সূত্র: দ্য স্টেটসম্যান।
/এসএ/এম/



