গানের মাঝে নিরবের আবৃত্তি!

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ১৪:০৬আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৬:৪৯

নিরব। ছবি: সাজ্জাদ হোসেন। আবৃত্তি করলেন অভিনেতা নিরব। নিজেই জানালেন, এমনটা আর ঘটেনি। সোমবার (১১ জুলাই) রাতে আরফিন রুমির রেকর্ডিং স্টুডিওতে এই ঘটনা ঘটে। ‘গেম রিটার্নস’ ছবির ‘মনের মঞ্জিল’ শিরোনামের গানের কোরাস লাইন আবৃত্তি করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

মঙ্গলবার দুপুরে নিরব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিনয় করতে গিয়ে শুটিংয়ে সংলাপ বলেছি, স্টুডিওতে ডাবিং করেছি অনেক। তবে এভাবে আবৃত্তিকার হয়ে যাবো- সেটা ভাবিনি।’ নিরবের কণ্ঠে আবৃত্তির লাইন দু’টি এমন- তোমার জন্য সাজানো মনের মঞ্জিল/ তুমি আমার আকাশে একরাশ নীল।
আরও বলেন, ‘এটাও অনেকটা অভিনয়ের মতোই। তবে অন্যরকম ভালো লাগা কাজ করেছে কাজটি করে। গানটির কোরাস লাইন দুটো খুব পছন্দ হওয়ায় আবৃত্তি করলাম। রুমি আমাকে এ কাজে উৎসাহ দিয়েছে।’  
নিরব অভিনীত ‘গেম রিটার্নস’ ছবির এই গানটির মূল কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী ও আরফিন রুমি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রুমি নিজেই। এটি লিখেছেন জনি হক।
আরফিন রুমি জানালেন, কাওয়ালি ধাঁচের গান এটি।
রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবিতে নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা ও লাবণ্য লি।

রেকর্ডিংয়ের ফাঁকে রুমি, জনি, মুন্নী ও নিরব। /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প