স্টেজে অসুস্থ জো পেরি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুলাই ২০১৬, ১৭:০২আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৭:০৯

জো পেরি। নিউইয়র্কে একটি স্টেজ শো চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অ্যারোস্মিথ ব্যান্ডের জনপ্রিয় গিটারশিল্পী জো পেরি। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিউইয়র্কের ব্রুকলিনের ওই স্টেজ শোতে জনি ডেপ ও এলিস কুপারের সঙ্গে পারফর্ম করছিলেন ৬৫ বছরের জো পেরি। অনলাইনে তার ভক্তদের পোস্ট করা এক ফুটেজে দেখা যায়, একটি গানের মাঝামাঝি সময়ে হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
হাসপাতালে নেওয়ার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। টুইটারে দেওয়া এক পোস্টে তাকে নিয়ে ভক্তদের উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়েছেন জো পেরি।
ওই স্টেজ শো’তে অংশ নেওয়া কেভিনি ফালন নামের এক ব্যক্তি এনবিসি নিউজকে জানান, ১১ জুলাই স্টেজে গান চলাকালেই জো পেরি বসে পড়েন। পরে তাকে ড্রাম সেটের পেছনে নিয়ে যাওয়া হয়।
সূত্র: বিবিসি।
/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প