নাটক নির্মাতাদের নির্বাচন

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০১৬, ০০:০৪আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৬:৪১

ডিরেক্টরস গিল্ড। টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২ জুলাই। অনুষ্ঠিত হবে নগরীর সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

এবার নাটক নির্মাতাদের সভাপতি পদে লড়বেন তিন নাট্যজন কায়েস চৌধুরী, গাজী রাকায়েত ও জাহিদ হাসান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য লড়াই করবেন দুই নির্মাতা এস এ হক অলিক ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এবার সহ-সভাপতি পদে দাঁড়াচ্ছেন আকরাম খান, অরণ্য আনোয়ার, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, শুভ্র খান, সৈয়দ শাকিল ও সকাল আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা হলেন হৃদি হক, হিমেল আশরাফ, রাজু আলীম, মাসুদ মহিউদ্দীন, রহমতুল্লাহ তুহিন, হাসান জাহাঙ্গীর ও শেখ মুহাম্মদ এহসানুর রহমান।
অর্থ সম্পাদক পদে দাঁড়িয়েছেন আরিফ আল মামুন, নঈম ইমতিয়াজ নেয়ামুল ও আল হাজেন। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ইমরাউল রাফাত, দীন মোহাম্মদ মন্টু, আকতারুজ্জামান ও এস. এম কামরুজ্জামান সাগর। প্রচার সম্পাদক পদে লড়বেন জুয়েল মাহমুদ, পিকলু চৌধুরী, পঙ্কজ কুমার ঘোষ ও ফয়েজ আহমেদ রেজা।
কার্যনির্বাহী পরিষদ পদপ্রার্থী ২৭ জন। তারা হলেন-  আহমেদ ইউসুফ সাবের, কায়সার আহমেদ, ফজলুল হক, কৌশিক শংকর দাশ, ইমেল হক, মাহমুদ দিদার, মাবরুর রশীদ বান্নাহ, সাজ্জাদ সুমন, সাইফ চন্দন, সেতু আরিফ, ফিরোজ খান, ডি এ তায়েব, রাইসুল তমাল, শামীমা শাম্মী, স্বপন সিদ্দিকী, সুকুমার চন্দ্র দাস, তাওহিদুল ইসলাম ফেরারী অমিত, কবীর বাবু, শাহ মো: রাকিব, মারুফ মিঠু, সগীর মোস্তফা, মো: সহিদ উন-নবী, যুবরাজ খান, সাজ্জাদ সনি, মিলন ভট্টাচার্য্য, আবু রায়হান জুয়েল ও সাইফুল আলম।
ডিরেক্টরস গিল্ডের মোট সদস্য ৩৭৯ জন। সংশ্লিষ্টরা জানান, ২২ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করবেন। এই সময় তার সঙ্গে কমিশনার হিসেবে থাকবেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।
ডিরেক্টরস গিল্ড-এর নির্বাচন বিধিমালায় বলা হয়েছে, কোনও প্যানেল ভিত্তিক নির্বাচন করা যাবে না। ফলে প্রত্যেক প্রার্থীকে এককভাবে নির্বাচনে অংশ নিতে হচ্ছে। এদিকে নির্বাচনী প্রচার অভিযানে পোস্টার, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা যাবে না। নির্বাচনকে কেন্দ্র করে কোনও সভা বা অনুষ্ঠানও করা যাবে না।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প