নারী জেমস বন্ড চান ক্রিস্টেন স্টুয়ার্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১২:০৯আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৪:১৬

ক্রিস্টেন স্টুয়ার্ট।ব্রিটিশ সুপারস্পাই চরিত্রে পুরুষদের দেখে মানুষের এখন একঘেয়ে লাগছে। তাই হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট চান এখন নারী জেমস বন্ড।

আসন্ন ছবি ‘ইকুয়ালস’ এর প্রচারণায় সহ-অভিনেতা নিকোলাস হল্টের সঙ্গে উপস্থিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ক্রিস্টেন। অনুষ্ঠানে চলে আসে জেমস বন্ড প্রসঙ্গও। বন্ড চরিত্রে নারী অভিনেত্রীকে দেখার প্রত্যাশার কথাও জানান তিনি।

বর্তমানে বন্ড চরিত্রে অভিনয় করা ডেনিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে নিকোলাস হল্ট বলেন, ‘সত্যি কথা বলতে আমার বয়স অনেক কম। জেমস বন্ড সাধারণত ৩০-৪০ বছরের চরিত্র। আমার তো মাত্র ২৬।’

এ সময় পাশ থেকে স্টুয়ার্ট বলেন,  ‘ঠিক। এতে করে জেমস বন্ড দেখতে দেখতে এক ধরনের এক ঘেয়েমি চলে এসেছে।’

জেমস বন্ডে কৃষাঙ্গ ও নারীদের অভিনয় নিয়ে সমালোচনাকে খারিজ করে দেন এ জুটি। ২৬ বছরের স্টুয়ার্ট জানান, তিনি কল্পনাও করেছেন কীভাবে বন্ড চরিত্রে নারী অভিনেত্রী অভিনয় করবেন। বলেন,    ‘বন্ড গার্ল হিসেবে শুরু হতে পারে। মনে হতে পারে বন্ডের গার্লফ্রেন্ড। আসলে সে বন্ড-ই। ট্রেলারে পুরুষ বন্ডকে দেখানো হতে পারে। কিন্তু পরে নারীই হয়ে ওঠবে বন্ড।’

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প