নয় দিন টানা কাজ!

বিনোদন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ১৪:৪৭আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৬:৪৪

অর্চিতা স্পর্শিয়া। মজার ঘটনা পরে, আগে সিরিয়াস বচন! স্পর্শিয়া অভিনয় জগতে আসেন ২০১১ সালে। মাধ্যম টেলিছবি ‘অরুণোদয়ের তরুণ দল’। যেখানে তাকে পাওয়া গেছে রকস্টারের ভূমিকায়। গানবাজ একদল তরুণ-তরুণীদের নিয়েই এর গল্প।

আর প্রথম কাজেই তাকে সময় দিতে হয়েছিল টানা ৯দিন। তবে হাসি-আনন্দের সেই দিনগুলো মন্দ ছিল না বলেই জানালেন তিনি।
স্পর্শিয়ার ভাষায়, ‘প্রথম কাজ করছি, তাই আগ্রহ তো ছিলই। কিন্তু প্রথম কাজেই যে অভিজ্ঞতা হয়েছে সেটা আর হয়নি। সেই টেলিছবির শুটিংয়ে টানা ৯ দিন ছিলাম। এটা অন্য এক অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে।’
স্পর্শিয়া আরও বলেন, ‘‘তবে তারচেয়ে ‘ট্র্যাজিডি’ ছিল, এ কদিন আমি গোসলই করতে পারিনি! একে তো শীতকাল ছিল, তার ওপর আলাদা একটা টেনশনের মধ্যে ছিলাম। তাই একেবারে কাজ শেষ করেই ৯ দিন পর গোসল দিয়েছি! যা ভাবলে এখনও আমার হাসি পায়।’’
‘অরুণোদয়ের তরুণ দল’ টেলিছবির একটি গান:

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প