মাহির ‘বৌভাত’ ২০ ও ২৪ জুলাই

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ১১:৩১আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২০:০৮

মাহি-অপু। চলতি বছর ২৫ মে সিলেটের পাত্র অপুর সঙ্গে নতুন জীবন শুরু করেন ঢালিউডের মাহি। ঘরোয়া পরিবেশে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে সাংবাদিকদের জানান, সবাইকে নিয়ে একটি আনুষ্ঠানিক আয়োজনের কথাও।
মাহি-অপুর দুই পরিবারের যৌথ উদ্যোগে ২০ জুলাই রাতে শহরের অভিজাত এক হোটেল-রেস্তোরাঁয় সেই আনুষ্ঠানিকতা কিংবা বৌভাত সম্পন্ন হবে। এমনটাই নিশ্চিত করলেন মাহি। তিনি বলেন, ‘মূলত মিডিয়ার বন্ধু-স্বজনদের কথা ভেবেই ২০ তারিখের অনুষ্ঠানটি করছি ঢাকায়। কারণ আমার যত পরিচিতি তার সবটাই হয়েছে এই মিডিয়ার কল্যাণে।’
এদিকে মাহি আরও জানান, ২৪ জুলাই সিলেটে বড় করে আরেকটি বৌভাত অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। সেটি হবে মাহিকে শ্বশুরবাড়ি তুলে নেওয়ার আনুষ্ঠানিকতা।
নতুন বৌ শ্বশুরবাড়ি যাবেন, তাই মিডিয়া থেকে এক মাসের ছুটিও নিয়ে রেখেছেন। মাহির ভাষায়, ‘সিলেট শ্বশুরবাড়িতে যাচ্ছি। টানা এক মাস মিডিয়ার বাইরে থাকতে চাই। তাই এরমধ্যে সব শুটিং স্থগিত করেছি। শ্বশুরবাড়ি থেকে যুক্তরাষ্ট্রে হানিমুনে যাওয়ার পরিকল্পনাও আছে আমাদের।’
মাহি বর্তমানে বাপ্পির বিপরীতে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে কাজ করছেন। হানিমুন থেকে ফেরার পর আগামী মাসে শুটিং শুরু হবে সজলের বিপরীতে ‘হারজিৎ’ নামের আরেকটি ছবির শুটিং।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প