অবশেষে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ফেসবুক অ্যাকাউন্ট খুললেন। শনিবার (১৬ জুলাই) ৩৩ বছরে পা রাখা ক্যাটরিনার হাতেখড়ি ঘটে ফেসবুকে! এই বিশেষ দিনটি সম্ভবত আগে থেকে নির্ধারিত ছিল তার ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য।
ক্যাটরিনার প্রথম পোস্ট ছিল জন্মদিনের প্রথম প্রহরে শুট করা তার নিজেরই একটি লাইভ ভিডিও। এতে তাকে ঘর থেকে সমুদ্র ছোঁয়া সবুজ ঘাসে আবৃত বেলকনিতে হেঁটে যেতে দেখা যায়। ভক্তদের উদ্দেশে বলেন- তিনি এখানেই আছেন। জন্মদিনে ভক্তদের কাছ থেকে শুভকামনাও প্রত্যাশা করেন।
এদিকে এরপরে জন্মদুপুরে ক্যাটরিনা তার ভক্তদের সঙ্গে লাইভ ভিডিও চ্যাটও করেন লম্বা সময় নিয়ে।
২০০৩ সালে ‘ম্যায়নে পিয়ার কিউ কিয়া?’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন ক্যাটরিনা। এরপর বেশকিছু ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয়তাও অর্জন করেন তিনি।
সর্বশেষ ফেব্রুয়ারিতে ‘ফিতুর’ ছবিতে দেখা যায় তাকে। শিগগিরই সিদ্ধার্থ মলহোত্রার বিপরীতে ‘বার বার দেখো’ ছবিতে এবং ‘জাগগা জাসুস’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে।
# এখানে ক্লিক করে দেখুন ক্যাটরিনার প্রথম ফেসবুক ভিডিও পোস্ট।
# এখানে ক্লিক করে দেখুন ক্যাটরিনার প্রথম ফেসবুক ভিডিও চ্যাট।
সূত্র: এনডিটিভি।
/এসএ/এমএম/







