একসঙ্গে হিন্দু ও মুসলিম নারীর চরিত্রে!

বিনোদন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৫:৪২আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৮:৩১

মৌসুমী হামিদ। ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপাস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন মৌসুমী হামিদ। এরপর বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। স্বাক্ষর দিয়েছেন চলচ্চিত্রেও।

কিন্তু মজার বিষয় হলো, তিনি কখনও দ্বৈত চরিত্রে অভিনয় করেননি। তার ওপর দুটি চরিত্রের একটি হিন্দু অন্যটি মুসলিম নারীর।
নাটকের নাম 'অণুমন্ত্র'। এতে তার চরিত্র দুটির নাম নাবিলা ও অনুরাধা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
গল্পে দেখা যাবে, নাবিলা শহর থেকে বেড়াতে এসে জঙ্গলে হারিয়ে যান। তারপর আশ্রয় নেন একটি বাড়িতে। সেখানে হিন্দু বিবাহিত মেয়ে অনুরাধাকে দেখে অবাক হয়ে যান নাবিলা। কারণ দু’জনের চেহারা একই।
এতে অনুরাধার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।
মৌসুমী জানালেন, সম্প্রতি মানিকগঞ্জের এক জঙ্গলে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
নাটকটি ২২ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

এখানে ক্লিক করে দেখে নিন নাটকটির ট্রেলার।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প